ঈদের আগে খুলছে না যে সব মার্কেট
মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণের এমন ঊর্ধ্বগতির এই সময় মার্কেট খোলার ঘোষণা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা দোকান খোলার আবেদন করেছিলাম ২৭ এপ্রিল। আর সেই অনুমতি পেলাম রমজানের অর্ধেকে এসে। এখন দোকান বিক্রির পরিবেশ ফেরাতে সময় লাগবে আরো অন্তত ৫ দিন। এরপরও ক্রেতা পাওয়া না পাওয়া নিয়েও থাকছে সন্দেহ। এসব দিক বিবেচনা করে অনেকেই ঈদের আগে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন।
সর্বপ্রথম দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশের বড় দুই শপিংমল বসুন্ধরা সিটি ও যুমনা ফিউচার পার্ক । তাদের দেখা দেখি এখন এমন সিদ্ধান্ত নিয়েছেন অনেক মালিক । এদের মধ্যে ঢাকায় নিউ মার্কেট,বায়তুল মোকাররম মার্কেট, মৌচাক, আনারকলি মার্কেট, রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, এনেক্সকো টাওয়ার, মহানগর কমপ্লেক্স, ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন সুপার মার্কেট, জাকির প্লাজা, গুলিস্তান পুরান বাজার, নগর প্লাজা, সিটি প্লাাজা ও বঙ্গ ইসলামীয়া সুপার মার্কেট,নুরজাহান সুপার মার্কেট, নিউ নুরজাহান মার্কেট, হাজী সিদ্দিক ম্যানসন রেজা মার্কেট। এছাড়া বন্ধ থাকবে চট্টগ্রামের ১১টি মার্কেট, কুমিল্লা ও সিলেটের সব শপিং মল।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you