মাদারীপুরে ইমামের সংস্পর্শে ৬ জন করোনায় আক্রান্ত


মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের মসজিদে নামাজ আদায় করতে গিয়ে ইমামের সংস্পর্শে আসা ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ঐ উপজেলার মজুমদারকান্দি গ্রামে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে।

লুন্দি এলাকার ৫০ বাড়িকে  লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। আক্রান্তের মধ্যে কালকিনিতে ১ জন, সদর উপজেলায় ১০ জন, রাজৈরে রয়েছে ১৪ জন ও শিবচরে ২৩ জন।

শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিরি আরো জানান, ৩ মে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের একটি মসজিদের ইমাম জ্বর, জ্বর, ঠান্ডা ও গলা ব্যথা নিয়ে নিজ বাড়ি ফরিদপুরে যান। পরে তার করোনা টেস্ট করা হলে টেস্টের রিপর্ট পজেটিভ আসে । এর পরেই রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি গ্রামের ৫০টি বাড়িকে বিশেষ ভাবে লকডাউন করা হয়েছে।

পরে ওই ইমামের সংস্পর্শে আসা ৪৭ জনকে চিহ্নিত করা হয় এবং তাদের বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়। গত ৫ মে ঐ ৪৭ জনের মধ্য থেকে ১৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় । এর মধ্য থেকে ৬ জনের রিপর্ট পজেটিভ আসে ।

অপরদিকে, ঐ ইমামের সংস্পর্শে থাকা ব্যক্তিদের খোঁজ নিতে গত বুধবার ২৫নং লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজাদা পারভেজকে ওই এলাকায় পাঠানো হলে এলাকাবাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আহত শিক্ষক বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেন। রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত জামান এই তথ্য নিশ্চিত করেছেন ।

আক্রান্ত ৭ জনের মধ্যে ৫ জনকে শুক্রবার হাসপাতালের আইসোলেশন কক্ষে রেখে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য দুই জন শিক্ষকের উপর হামলা মামলার আসামি হওয়ায় পালিয়ে বেড়াচ্ছে। তবে তাদের চিকিৎসার আওতায় আনার সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে বলে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় ।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.