ঈদের নামাজে দাঁড়ানো অবস্থায় অন্তত ৪ ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত, ১০০ বাড়ি ভাঙচুর

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে ঈদের জামাত নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০/১২ জন আহত এবং ১০০ বাড়ি ভাংচুর করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে ঈদের জামাত নিয়ে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রামের সমর্থক বক্কার মোল্যা , শিহাব বিশ্বাস, আবু সাঈদ মন্ডল এর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার সমর্থকদের অন্তত ১০০টি বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ঈদের নামাজে দাঁড়িয়ে যাওয়া অবস্থায় ওসমান, আবু তালেব, ফুয়াদসহ অন্তত ৪ ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়াও ইটের আঘাতে অন্তত ১০/১২ জন আহত হন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান জানান,ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড ফাঁকা গুলি করে । সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে ৫ পুলিশসহ অন্তত ১০/১২ জন আহত হয়েছে। এসময় ঘটনা স্থল থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয় । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

আরোপড়ুনঃঈদের দিন সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ২১ জনের

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.