করোনায় আক্রান্ত হলেন জাফরুল্লাহ চৌধুরী
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। সংবাদটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি জানান, গতকাল ২৪ মে সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার পরীক্ষা করান। পরে তার পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।
তিনি আরো জানান, "গতকাল আমার থুথু পজিটিভ হয়েছে। তিনদিন হলে এন্টিবডি পজিটিভ হবে। সেই হিসেবে আগামীকাল মঙ্গলবার এন্টিবডি পজিটিভ হবে।বর্তমানে আমি আলাদা ঘরে আইসোলেশনে আছি।"
উল্লেখ্য, করোনা ভাইরাস পরীক্ষার জন্য সম্প্রতি কিট উদ্ভাবন করেছ গণস্বাস্থ্যের গবেষকরা। এই পদ্ধতিতে রক্তের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নির্ভুলভাবে করোনা শনাক্ত হয় বলে দাবি করেছেন উদ্ভাবকরা। এটি এখনও অনুমতির অপেক্ষায় আছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you