লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত , অক্ষত অবস্থায় ফিরে ভয়াবহ ঘটনার বর্ননা দিলেন ১ জন

লিবিয়ায় এক মানবপাচারকারীর সদস্যদের গুলিতে ২৬ বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন ৩০ জন । ঐ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরো ১১ বাংলাদেশি।


দেশটির এক মানব পাচারকারী মারা যাওয় প্রতিশোধ নিতে তার পরিবারের সদস্যরা ওই ৩০ জনকে গুলি করে হত্যা করেছে বলে খবর প্রকাশ করেছে ডেইলি সাবাহর।

সেই ভয়াবহ ঘটনা থেকে বেঁচে ফেরা এক বাংলাদেশি বর্ননা দিলো পুরো ঘটনার। তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে বেনগাজী থেকে কাজের সন্ধানে যাচ্ছিলেন তারা। সেই পথেই মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে তাদের জিম্মি করে মানবপাচারকারীরা । মানবপাচারকারীরা জড়ো করেছিলো মোট ৩৮ জনকে । রাজধানী ত্রিপলীতে নেওয়ার চেষ্টা করা হয় অপহৃতদের। তবে তার আগেই মিজদাহ শহরে নিয়েই শুরু হয় বর্বর নির্যাতন। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে এ ঘটনার মূল হোতা এক লিবায়ান ব্যক্তির ওপর চড়াও হন বন্দীরা। পরে তার মৃত্যু হলে নিহতের স্বজনরা জিন্মিদের ওপর হামলা চালায়। তাদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যুবরণ করেন ২৮ জন বাংলাদেশি । 

জীবিত ব্যক্তির সাথে বাংলাদেশ দূতাবাস টেলিফোনে যোগাযোগ করে। তিনি এখন এক লিবিয়ানের আশ্রয়ে আত্মগোপন করে আছেন।

দূতাবাস ঢাকাকে জানায়,মিজদাহ হাসপাতালে সংরক্ষিত রয়েছে নিহত ২৬ বাংলাদেশির মরদেহ । অবশিষ্ট ১১ বাংলাদেশিরা হাতে-পায়ে, বুকে-পিঠে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.