ময়মনসিংহে ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন ৬২ জনের সকলেই ময়মনসিংহ জেলার বলে খবর পাওয়াগেছে। গতকাল বৃহস্পতি বার ২৮ মে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ জানান ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮৮টি নমুনা পরীক্ষা করলে ৬২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
নতুন আক্রান্ত ৬২ জনের মধ্যে
ময়মনসিংহ মেডিক্যালের এক চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী, ধোবাউড়া উপজেলায় ১৫ জন,ভালুকায় এক চিকিৎসক ও ৬ ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ ১৫ জন, ময়মনসিংহ সদরের ৬ জন, ফুলপুর উপজেলায় এক চিকিৎসকসহ ৬ জন, গৌরীপুর ১ জন ও ঈশ্বরগঞ্জে ১ জন ।
নতুন ৬২ জন সহ এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৯৭০ জন ।
জেলাভিত্তিকঃ
ময়মনসিংহ জেলায় ৪৬৭ জন,
জামালপুর জেলায় ২০৩ জন,
নেত্রকোনা জেলায় ২১৬ জন
শেরপুর জেলায় ৮৪ জন ।
এই বিভাগে সর্ব মোট মৃত্যুবরণ করেছেন ১৩ জন ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you