করোনায় আক্রান্ত রোগী খুললো দোকান


করোনায় আক্রান্ত হওয়ার পরে এক ব্যবসায়ীর ২ টি দোকান লগডাউন করেছিলো প্রশাসন । কিন্তু ঐ ব্যবসায়ী নিষেধাজ্ঞা অমন্য করে দোকান খোলে । পরে ভ্রাম্যমান আদালত তাকে ১ লক্ষ টাকা জরিমানা এবং তার ব্যবসায় প্রতিষ্ঠান আবার লকডাউন করা হয় । বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (১১/০৫/২০) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ অভিযান পরিচালনা করেন।

খবরপাওয়া যায়, গত ২৯এপ্রিল বুধবার ঐ ব্যবসায়ী রাজন সাহার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরআগে করোনা উপসর্গ নিয়ে তার প্রতিষ্ঠানের কুমিল্লা জেলার লাকসাম উপজেলার এক কর্মকর্তা মারা যান।পরে তার প্রতিষ্ঠানের আরও দুই কর্মচারীরও করোনা পজিটিভ আসে। এর পর রাজন সাহার করোনা শনাক্ত হওয়ার পর তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করে দিয়ে স্ব-পরিবারে তাকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি এ নির্দেশ অমান্য করে তিনি কালিতলা রোডের তার দু’টি ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করছিলো।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.