বাবা হলেন এনামুল হক বিজয়


প্রথমবারের মতো বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। আজ রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর ১২টার দিকে জন্ম নেয় বিজয় ও তার স্ত্রী ফারিয়া ইয়াসমিন ইরার প্রথম সন্তান । মা দিবসের এ যেনো এক অন্য রকম উপহার । 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন বিজয়।

ফেইজবুকে তিনি লিখেছেন,"জীবনটা আগে কখনও এতটা সুন্দর লাগেনি, মিনিট খানেক আগে প্রথমবারের মতো তোমার নিষ্পাপ মুখখানি দেখলাম। তোমার ছোট ছোট হাতের আঙুল, নিখুঁত দশটি পায়ের আঙুল, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কি অপরূপ, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না! আমার জীবনে তুমি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ ও অমূল্য উপহার। তুমি আমার থেকে এসেছো! আমার ছোট্ট আম্মুটা! আমার সুন্দরী পরী! আমার অপরূপ রাজকন্যা! মাশাআল্লাহ।"

‘কেমন আছেন সবাই! আলহামদুলিল্লাহ, আমি আজ বাবা হয়েছি! আমরা আজ বাবা-মা হলাম!! সদ্য জন্ম নেয়া আমাদের ‘বেবি গার্ল’-এর জন্য আপনারা সবাই দোয়া ও ভালোবাসা দেবেন।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ জুন দীর্ঘদিনের প্রেমের পরে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.