ফেসবুকে পোস্ট দেওয়ার ২ ঘন্টা পরে সাংবাদিকের মৃত্যু
না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।
তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক । কাজ করতেন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে । তাছাড়া ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন তিনি।
তার অবস্থা খারাপ বুঝতে পেরে তিনি তার নিজ ফেজবুক ওয়ালে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন," আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন।"
হাসপাতাল সূত্রে জানাযায়, তিনি ২ দিন যাবত জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে জ্বরের সাথে স্বাস কষ্ট দেখাদেয়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টা ৫০ মিনিটে তিনি মারা যান।
আবুল হাসনাতের করোনার লক্ষণ থাকায় স্যাম্পল নিয়ে যথাযথ নিয়ম মেনে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you