মুরগি খামারে ঠাঁই হলো করোনা আক্রান্ত দম্পতির!
এক দম্পতি করোনায় আক্রান্ত হলে তাদের বাড়িতে জায়গা না দেওয়ায় তাদের ঠাই হলো একটি পরিত্যক্ত মুরগির খামারে । এই ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
জানাযায়, গত ২১ মে গাজিপুর থেকে ঐ দম্পতি নিজ গ্রাম চাঁদশীকারী আসলে আক্রান্ত ব্যক্তির সত মা তাদের বাড়িতে উঠতে দিতে অপারগতা প্রকাশ করেন । পরে তারা বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের সাথে তারা যোগাযোগ করলে চেয়ারম্যানও বিষয়টি সমাধান করতে ব্যর্থ হয়।গ্রামে তারা আশ্রয় না পেয়ে শ্বশুর বাড়ি আসলে সেখানেও বাধার মুখে পড়তে হয় তাদের। পরে তাদেরকে বাড়ির পাশের একটি মুরগির খামারে বসবাসের ব্যবস্থা করেন আক্রান্ত ব্যক্তির শ্বশুর ।
আক্রান্ত দম্পতি মানষিকভাবে ভেঙ্গে পড়ায় উপজেলা প্রশাসন,একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং শ্যামপুর ইউপি চেয়ারম্যান তাদের কিছু উপহার সামগ্রী পাঠায়।
আক্রান্তদের দেখভালের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ জানায়, মুরগির খামারটি সম্পূর্নরূপে লক ডাউন করা হয়েছে। তারপরও আক্রান্ত দম্পতিকে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে স্থানান্তরের জন্য গ্রামবাসীরা বারবার বলছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, আমি ক্ষোভের বিষয়টি শুনেছি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। আর তাদের নিয়মিত পরামর্শ ওষুধ দিচ্ছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you