সানি লিওনকে পেছনে ফেলে শীর্ষে প্রিয়াঙ্কা চোপড়া


সানি লিওন । তার নতুন ভিডিও মানেই নেট দুনিয়ায় তোলপাড় । অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও দক্ষ তিনি । কয়েক বছর ধরেই টানা সবচেয়ে বেশি গুগল সার্চ করা ভারতীয় নারী তারকা ব্যক্তিত্ব ছিলেন সানি। এবার সানির দুর্গে হানা দিলেন ভারতের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০২০ সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সানি লিওনিকে হটিয়ে ভারতীয় হিসেবে গুগল সার্চে শীর্ষ স্থানটি দখল করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

উল্লিখিত সময়ে প্রিয়াঙ্কাকে সার্চ করা হয়েছে ৩৯ লাখ বার অপর দিকে সানি লিওনকে সার্চ করে ৩১ লক্ষ বার । এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডিএনএ।

সার্চের দিক থেকে তৃতীয় স্থানে আছেন ক্যাটরিনা কাইফ । তাকে খোজা হয়েছে ১৯ লক্ষ বার ।

পুরুষদের ভেতরে প্রথম সালমান খান, তাকে সার্চ করা হয়েছে ২১ লাখবার, দ্বিতীয় হয়েছেন বিরাট কোহলি । তাকে ২০ লাখবার সার্চ করা হয়েছে । ১৩ লাখ সার্চ নিয়ে তৃতীয় অবস্থানে আছেন হৃতিক রোশন।

সেরা ১০ নারী তারকার ভেতর আরও আছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, দিশা পাটানী, সারা আলী খান, কারিনা কাপুর খান, শ্রদ্ধা কাপুর ও রাশমিকা মাদান। সেরা দশে পুরুষ তারকাদের ভেতর আরও আছেন রোহিত শর্মা, আল্লু অর্জুন, শাহরুখ খান, টাইগার শ্রফ, বিজয় দেবেরাকোন্ডা, এম এস ধোনি ও মহেশ বাবু।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.