ড্যানিশ, সুরেশ, প্রমি, পূবালী সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ বিএসটিআই


ড্যানিশ, সুরেশ, প্রমি, পূবালী সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ বিএসটিআই ।

খোলা বাজার থেকে ক্রয় করে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করে বাংলাদেশ মান (বিডিএস)  থেকে নিম্নমানের পাওয়ায় এসব পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ মে) বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সাথে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি পরবর্তীতে এসব পণ্যের মানোন্নয়ন করে পুণঃঅনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকা বলা হয়েছে এবং উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে প্রথম ধাপ থেকে প্রাপ্ত ২৫১টি নমুনা পরীক্ষা করে ১৭টি নিম্নমানের পাওয়া যায় যা আগেই নিষিদ্ধ করা হয়েছে। বাকি ২৭০টি নমুনা পরীক্ষা করার পর তা থেকে ৪৩টি নিম্নমানের পাওয়া যায়।

যে ৪৩ টি পণ্য নিম্নমানের পাওয়া যায় সেগুলো হলো:

ভোজ্য তেল

জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল
রংপুরের বদরগঞ্জের আনিস স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন
লালমনিরহাটের পাটগ্রামের ঈসমাইল স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন
লালমনিরহাটের পাটগ্রামের গরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল সরিষার তেল
নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ১৬২ উৎপাদন তারিখ: ১২/২০১৯)
ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ৪৫ উৎপাদন তারিখ: ০৯-০২-২০২০)
ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: - উৎপাদন তারিখ: ০৪/১১/২০১৯)
ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ৪৫ উৎপাদন তারিখ: ০১/০১/২০২০)
ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ০১ উৎপাদন তারিখ: ০১/০৩/২০২০)
নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল
নারায়ণগঞ্জের শক্তি এডিবল প্রোডাক্টস লিমিটেডের শক্তি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: - উৎপাদন তারিখ: ০৭/১০/২০১৯)
গাজীপুরের তুরাগ অয়েল মিলসের তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: - উৎপাদন তারিখ: জানুয়ারি, ২০২০)
নারায়ণগঞ্জের এস কে এগ্রো ফুড প্রসেসরের সরিষার তেল (ব্যাচ নং: - উৎপাদন তারিখ: ২০/০৪/২০১৯)
ঢাকার প্রমি এগ্রো ফুডস লিমিটেডের প্রমি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: - উৎপাদন তারিখ: ০২/০২/২০২০)

জ্বালানি তেল

রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল
রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল
রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল
রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)
রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল)
রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন) 
রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন - রেগুলার (পেট্রোল)
রাজশাহীর পবার আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)
রাজশাহীর পবার আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)
রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল)

গুঁড়া মসলা

নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস এর ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুঁড়া (ব্যাচ নং: ০৭৬৭(এ) উৎপাদন তারিখ: ২৪/০২/২০২০)
নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (বিফ মাসালা) ব্যাচ নং: ০৬৩৫(এ) উৎপাদন তারিখ: ১৩/০৯/২০১৯)
নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (চিকেন মাসালা) (ব্যাচ নং: ০৬৩৪ (বি) উৎপাদন তারিখ: ১২/০৯/২০১৯)
নারায়ণগঞ্জের আইডিয়াল এগ্রো প্রোডাক্টস লিমিটেডের আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (ব্যাচ নং: ০১২ উৎপাদন তারিখ: ০২/০৫/২০১৯)
ঢাকার ফোর স্টার ফুড প্রোডাক্টসের ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার (বার বি-কিউ মাসালা) (ব্যাচ নং: ০০৩ উৎপাদন তারিখ: অক্টোবর, ২০১৯)
ঢাকার এ জেড এ আইডিয়াল এগ্রো ফুড এন্ড বেভারেজ এর এ জেড এ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা) (ব্যাচ নং: এ ২ এ ৪১ উৎপাদন তারিখ: ০১/০২/২০১৯)
ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানি করা OTTOGI CURRY HOT ব্র্যান্ডের কারি পাউডার (ব্যাচ নং: - উৎপাদন তারিখ: ২৯/১২/২০১৯)

লবণ

নারায়ণগঞ্জের সুরভী সল্ট আয়োডেশনের ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১১/২০১৯ উৎপাদন তারিখ: নভেম্বর, ২০১৯)
নারায়ণগঞ্জের সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজের মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ০০১ উৎপাদন তারিখ: ১৫/০৪/২০১৮)
নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ০৩১১৪ উৎপাদন তারিখ: জুন, ২০১৯)
নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের টমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১০/২০২১ উৎপাদন তারিখ: ০১/১০/২০১৮)
নারায়ণগঞ্জের নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ০৫/১৯ উৎপাদন তারিখ: ০৫/২০১৯)
নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১৭/২০ উৎপাদন তারিখ: ০৩/২০১৭)
নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১০/২০২১উৎপাদন তারিখ: ০১/১০/২০১৮)

অন্যান্য খাদ্যপণ্য

নারায়ণগঞ্জের বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-২, এর বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ) (ব্যাচ নং: ০১ ক-০২২০ উৎপাদন তারিখ: ফেব্রুয়ারি, ২০২০)
নেত্রকোণার প্রিয়া ফুড প্রোডাক্টসের প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই
ঢাকার ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টসের সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
গাজীপুরের ময়মনসিংহ এগ্রোর সান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (এলোভেরা)
ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানি করা রিফাইন্ড সুগার

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.