১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আর বাড়ছে না সাধারন ছুটি
৩০ মে এর পরে আর সাধারন ছুটি না বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জন পর্যন্ত ।৩১ মে থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহন। এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।
তিনি আরো বলেন , ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে। শুধু মাত্র কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো যানবাহনের ব্যবস্থা করতে পারবে তবে সে ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। এই ক্ষেত্রে বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে যোগ দেবেন না । অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলা রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও রাত ৮ থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল সীমিত থাকবে এবং হাটবাজার দোকানপাট বিকাল ৪টা পর্যন্ত চলবে। গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে তবে ধর্মীয় উপাসনালয় খোলা থাকবে।
উল্লেখ্য, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ৭ দফায় ছুটি বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত করা হয় । দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you