ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকসহ নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় সাংবাদিকসহ আরো ১৩ জন করোনা রগী শনাক্ত হয়েছে বলে খবর পাওয়াগেছে । 

নতুন ১৩ জন সহ ব্রাহ্মণবাড়িয়ায় মোট শনাক্ত ১১৩ জন। আজ ২৭ মে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন ।

নতুন ১৩ জন এর মধ্যে নবীনগরে ৭ জন, কসবায় সাংবাদিকসহ ৩ জন, সরাইলে ২ জন ও সদর উপজেলায় ১ জন।

এই জেলায় ১১৩ জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২ জন মৃত্যুবরণ করেছেন । তাদের মধ্যে একজন নাসির নগরের মালয়েশিয়া প্রবাসী অন্যজন নারায়ণগঞ্জ থেকে আখাউড়ায় স্বামীর বাড়ীতে ফিরে আসা গার্মেন্টস কর্মী।

এই পর্যন্ত এই জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫৯১ যার মধ্যে ২৯৪৬ টি পরীক্ষার ফলাফল পাওয়াগেছে ।

আরোপড়ুনঃ৭০০ ছাড়ালো কুমিল্লায় আক্রান্তের সংখ্য  

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.