মাশরাফীর সেই ব্রেসলেট বিক্রি হলো ৪২ লাখ টাকায়

রোববার (১৭ মে) মাশরাফীর হাতের ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় কিনে নিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ। এই অর্থ দিয়ে সহায়তা করা হবে করোনাভাইরাসের এই দুঃসময়ে অসহায় মানুষদের।


বাংলাদেশের ক্রিকেট যারা নিয়মিত দেখেন বিশেষ করে যারা মাশরাফী বিন মুর্তজার ভক্ত তারা অবশ্যই তার হাতের ব্রেসলেটটি দেখেছেন । প্রায় ১৮ বছর ধরে তার হাতে শোভা পাচ্ছিলো এই ব্রেসলেটটি । যার গায়ে খোদাই করে লিখা "মাসরাফী" ।

ম্যাশ করোনা যুদ্ধে শামিল হতে তার এই প্রিয় ব্রেসলেট নিলামে তুলেছিলেন । ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে নিলাম অনুষ্ঠিত হয় । যেখানে ব্রেসলেটটির ভিত্তিমূল্য ধরা হয় ৫ লাখ টাকা। ১৭ মে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে শেষ হওয়ার কথা ছিল নিলামের সময়। কারিগরি সমস্যায় কারনে রোববার রাত পৌনে একটার দিকে শেষ হয় অকশনটি। লাইভ শুরুর কিছুক্ষণ পর সর্বোচ্চ দাম ছিল ১৫ লাখ টাকা। এক সময় লাইভে ম্যাশ আসলে তিনি জানান যে এটি স্টেইনলেস স্টিলের। তার মন্ধুর মামার মাধ্যমে সে এইটি পেয়েছেন । অস্ত্রোপচারের সময় ছাড়া প্রায় সব সময়ই এওটি তার সাথে ছিলো । এই কথা বলতে বলতেই ব্রেসলেটের দাম ছাড়িয়ে যায় ১৬ লাখ টাকায় । এর পরেই লাইভে যোগ দেন তামিম ইকবাল । তার সাথে কথা বলা অবস্থায় এর দাম হয় এক পর্যায়ে ১৮ লাখ থেকে ১৯ লাখ ৫০ হাজার সেখান থেকে ২৩ লাখ। তাদের আলাপচারিতার এক ফাঁকে উপস্থাপক জানান, এক ব্যবসায়ী মাশরাফির ব্রেসলেটের দাম হেঁকেছেন ৩০ লাখ টাকা। এর পরেই বিএলএফসিএ এর  প্রতিনিধি মুমিনুল ইসলাম  ৪২ লাখ টাকায় মাশরাফির ব্রেসলেট কিনে নেন ।

করোনা যুদ্ধে বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে তোলা ক্রীড়াসরঞ্জামের মধ্যে মাশরাফির ব্রেসলেটেই সবচেয়ে বেশি দামে বিক্রি হলো।এই অর্থ দিয়ে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করা হবে করোনাভাইরাসের এই দুঃসময়ে অসহায় মানুষদের।

এর আগে মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট ১৭ লাখ টাকায় কিনে নেয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন এবং সাকিব আল হাসান তাঁর ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন।


আরও পড়ুনঃ মাত্র ৪ দিনে সারবে করোনা, দাবি বাংলাদেশি গবেষক দলের 

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.