বরিশালে করোনা আক্রান্তের সংখ্য বেড়ে দাড়ালো ৪৬


গত ২৪ ঘন্টায় বরিশালে নতুন করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে বরিশালে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৬ ।

নতুন আক্রান্ত ২ জনের মধ্যে ১ জন হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৪৮), মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা নারী বয়স (৬০)।

বরিশাল জেলা প্রশাসক জানান, রিপোর্ট পাওয়ার সাথে সাথে তাদের অবস্থান অনুযায়ী  লকডাউন করা হয়েছে এবং একই সাথে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে।

এই পর্যন্ত বরিশাল জেলার ৪৬ জন করোনা আক্রান্তদের মধ্যে

বরিশাল মহানগরী ১৬ জন,
বাবুগঞ্জ ১১ জন,
মেহেন্দীগঞ্জ ৫ জন
হিজলা ৩ জন,
উজিরপুর ৪ জন,
গৌরনদীতে ২ জন,
বানারীপাড়া ২ জন,
মুলাদী ১ জন,
আগৈলঝাড়া ১ জন,
এবং বাকেরগঞ্জে ১ জন

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ জেলায় মোট ২৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.