আইসিসিকে ভারতের কড়া হুমকি

ভারত সরকার থেকে ট্যাক্স অব্যাহতি না এনে দিতে পারে বিসিসিআই তবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপও আয়োজন করতে পারবে না বিসিসিআই - এক প্রতিবেদনে এমন্টাই বলেছে ইএসপিএনক্রিকইনফো । 


ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে কর নিয়ে আইসিসির দ্বন্দ্ব অনেকদিন ধরেই চলছে। ২০১৬ সালে টি ২০ আয়োজন করেছিলো ভারত। তখন আইসিসির সাথে ভারতের ক্রিকেট বোর্ডের কথাছিলো ভারত সরকারের কাছ থেকে কর মৌকুফের দায়িত্ব নিবে তারা । কিন্তু বিসিসিআই তা না করায় প্রায় ২৫০ কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি আইসিসির। একই সাথে যদি আগামি বছরও ভারত কর মৌকুফ না করে তাহলে আইসিসির লোকসানের পরিমান দাঁড়াবে প্রায় ৮ হাজার কোটি টাকা । 

আইসিসির এমন হুমকির পরে মুখ খুলেছে বিসিসিআই। বিসিসিআই এর এক কর্মকর্তা বলেন, 'আইসিসি এমন কোনো সিদ্ধান্ত নেবে না বলে আমরা আশা করি। ২০২১ সালের টি-টোয়েন্টি এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিবে আমাদের। অন্য কোনো দেশে বিশ্বকাপের মত আসোর সরিয়ে নেয়ার মতো বোকামি আইসিসি করবে না।'

তিনি আরো বলেন, যে হুমকি আইসিসি দিয়েছে সেটি ক্রিকেটের প্রধান সংস্থার নয় বলে আমার ধারনা । এর পেছনে কারও ষড়যন্ত্র আছে,আইসিসির বেশিরভাগ পরিচালকই দূরদর্শী এবং বাস্তববুদ্ধি সম্পন্ন।আর যদি সত্যিই তারা এই পদক্ষেপ নেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি বিসিসিআই ধ্বংসস্তূপের মধ্যে বসেও হাসতে থাকবে আর আইসিসির অবস্থা হবে করুণ। আশা করি, এ ধরনের আত্মহত্যার শামিল কোনো সিদ্ধান্ত নিবে না তারা।’

এদিকে বাস্তবতা হলো, বৈশ্বিক ক্রিকেটের শতকরা ৮০ ভাগ স্পন্সরই ভারতীয়রা করে থাকে। আবার ভারতেরই কোম্পানি স্টার ইন্ডিয়া ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত আইসিসির সব বৈশ্বিক টুর্নামেন্টের টিভি সত্ত্ব কিনে রেখেছে। তাই আইসিসি এই দিকটাও মাথায় রাখবে বলে মনে করছে অনেকেই।

আরোপরুনঃ ইংলিশ প্রিমিয়ার লিগের আরো ৪ জনের দেহে করোনা শনাক্ত

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.