করোনায় দেশে প্রথম কারাবন্দির মৃত্যু

সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বন্দির মৃত্যু হয়েছে। 
সিলেটের কানাইঘাট উপজেলায় ওই বন্দির বাড়ি । তিনি একটি খুনের মামলায় গত দুই মাস ধরে কারাগারে ছিলেন। গত রবি বার সে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। গত কাল সোম বার তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পর তার রিপোর্ট পজিটিভ আসে। 

জানা গেছে,গত ৫ মার্চ কানাইঘাট উপজেলায় একটি খুনের মামলায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গত ৮ মে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তখন তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন গত রোববার তিনি মারা যান।

মৃত বন্দির করোনা শনাক্ত হওয়ার পর সেই বন্দি কারাগারের যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেটি লকডাউন করা হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে। 

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.