করোনায় আক্রান্ত মোহাম্মাদ নাসিম

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক,আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য,সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


জ্বর-কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার দুপুরে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। 

উল্লেখ্য পাঁচদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাসিমের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে রেজাল্ট নেগেটিভ এসেছিল। 

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা আল ইমরান চৌধুরী জানান ১ জুন রাত ৯টায় অক্সিজেন জনিত সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় । বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, জরুরি দরকার হলে বাবাকে সিএমএইচে নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রী সিএমএইচে কথা বলে রেখেছেন বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.