ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ

মুম্বাইয়ের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ


আম্পানের তাণ্ডবে ক্ষত না শুকাতেই শোনা যাচ্ছে আরেক ঘূর্ণিঝড়ের খবর। তার নাম ‘নিসর্গ’ এই নামটি দিয়েছে বাংলাদেশ । তবে এবার ঘূর্ণিঝড়টি উৎপত্তি হয়েছে আরব সাগরে। 

আরব সাগরে তৈরি হওয়া ঐ ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসছে। তাই মুম্বাইয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
ভারতের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়ে বলে বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের ১১০ কিলোমিটার উত্তরে পলঘর এলাকা দিয়ে এ ঘূর্ণিঝড় স্থলভাগে উঠে আসতেপারে । 
গত শনিবার দক্ষিণ-পূর্ব আরব সাগরে লাক্ষাদ্বীপের কাছাকাছি একটি নিম্নচাপের সৃষ্টি হয় ৷ তার পরে তা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে নাম দেওয়া হয়। যার নাম দেওয়া হয় নিসর্গ ৷
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইসহ মহারাষ্ট্র উপকূলজুড়ে জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তাই মুম্বাইয়ের পাশাপাশি থানে, পলঘর ও রাইগাডেও রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ।
ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১২৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই সময় পূর্ব মধ্য আরব সাগর অত্যন্ত উত্তাল থাকবে এবং স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১৩ ফুট উঁচু ঢেউ বয়ে যেতে পারে। এ সময়ে জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত একশ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম মুম্বাই একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে। এর আগে ১৯৯৮ সালে গুজরাট উপকূলে আঘাত হানা আরেকটি ঘূর্ণিঝড়ে কয়েক হাজার লোক নিহত হয়েছিল।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.