আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ
দীর্ঘ ১০০ দিন পর আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ।
যেখানে বিগ ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল। বাংলাদেশ সময় রাত ১১:৩০টায় মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড এবং রাত ১টা ১৫ মিনিটে ইতিহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা ম্যান সিটি প্রায় ২৫ পয়েন্ট দূরে লিভারপুল থেকে। তাই শিরোপার স্বপ্ন এখন অনেকটাই শেষে তাদের। অন্যদিকে বিপরীতে টেবিলের সেরা ৪ এ উঠতে মরিয়া আর্সেনাল। ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ম স্থানে রয়েছে গানাররা।
খেলোয়াড় ও কোচিং স্টাফ ছাড়া বাকি সবারই মুখ ঢেকে রাখতে হবে। খেলার ধরণ হবে ভিন্ন। খেলোয়াড়দের বলা হয়েছে তারা যেন গোল উদযাপনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখে। যতটুকু সম্ভব থুথু ফেলা পরিহারের জন্যও বলা হয়েছে খেলোয়াড়দের।
সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, এই খেলা হবে সম্পুর্ন ভিন্ন। উত্তেজনা কিছুটা কম থাকবে। দর্শক সমর্থন পাওয়া যাবে না। অথচ ইংল্যান্ডের দর্শক যে কতটা উৎসাহী তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিবিশের সঙ্গেই মানিয়ে নিতে হবে। আমাদেরকে এই অভিজ্ঞতা অর্জন করতে হবে। একই সঙ্গে এই মুহুর্তে আমাদেরকে এখান থেকেই অনুপ্রেরণা খুঁজে নিতে হবে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you