এবার করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
করোনায় আক্রান্ত হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রী নিজেই।
তিনি বুধবারই রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবেন বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি।
এদিকে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। আর এখন পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you