মাঠে নামছে মেসির বার্সেলোনা

অবশেষে আজ রাত ২টায় মাঠে নামছে মেসির বার্সেলোনা।  স্প্যানিশ লিগে আজ তাদের প্রতিপক্ষ মায়োর্কা।


লা লিগা শুরু হবার ৩য় দিনে মাঠ মাতাবে কাতালান জায়ান্টরা। পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের থেকে মাত্র ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে বার্সেলোনা। 

প্রতিটি ম্যাচই এখন তাদের জন্য ফাইনাল। কোনো ম্যাচেই পয়েন্ট হারাতে চায় না তারা, এমনটাই জানিয়েছে বার্সা। 

এই দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৩৫টি খেলা অনুষ্ঠিয় হয় যার মধ্যে বার্সা জয় লাভ করেছে ২৩ টিতে অন্যদিকে মাত্র ৭ টি জয় মায়োর্কার। 

সবশেষ তাদের বার্সার বিপক্ষে জয় ২০০৯ সালে । কিন্তু ২০১০ সালে বার্সেলোনার বিপক্ষে ড্র করেছিলো মায়োর্কা।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.