রেডজোনে থাকবে সাধারণ ছুটি
দেশজুড়ে করোনা ভাইরাস মহামারিতে গোটা দেশকে তিনটি জোনে ভাগ করে সংক্রমণ নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় যেসব এলাকা রেড জোনের আওতাভুক্ত হবে ওইসব এলাকায় লকডাউন থাকবে।
রেডজোনগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (১৩ জুন) তিনি বলেন, দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরো বলেন, রেডজোনের মানুষগুলো নিজে নিজের জায়গায় থাকবে। তারা সেখানে সাধারণ ছুটিতে থাকবে।
নতুন প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত সীমিত পরিসরে অফিস-দোকানপাট খোলা রাখার কথা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এই বিষয় সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউসসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you