‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি আবদুল মজিদ (৩০) নিহত হয়েছে।


নিহত আব্দুল মজিদ (৩০) বৈইলছড়ি এলাকার বাসিন্দা। তিনি একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি।র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদুল হাসান মামুনের ভাষ্য মতে, এলাকায় টহলের সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে।এতে চাঞ্চল্যকর ১৯ বছর বয়সী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি আবদুল মজিদ নিহত হন।ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল গণ্ডামারা ইউনিয়নের বাসিন্দা ওই তরুণী তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে কাজের সন্ধান করেন। ২৭ এপ্রিল বাঁশখালীর বৈলছড়ি এলাকার একটি আম বাগানের ভেতর নিয়ে ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করে মজিদসহ দুইজন। এ ঘটনায় তরুণীর পরিবার মজিদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.