হাসপাতালে করোনা রোগীকে ধর্ষণ চেষ্টা

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূকে(২৬) যৌন হয়রানির অভিযোগ উঠেছে।


এ ঘটনায় চুক্তিভিত্তিক নিয়োগকৃত নজরুল নামের ওই ওয়ার্ডবয়কে সোমবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগে জানা যায়,গত ৬ জুন করোনা পজিটিভ হয়ে ওই গৃহবধূ করোনা হাসপাতালে (আগে যেটি ছিল ডায়াবেটিস হাসপাতাল) ভর্তি হন। ভ‌র্তির পরদিন থে‌কে নজরুল না‌মে এক ওয়ার্ড বয় ঐ গৃহবধূর কা‌ছে কার‌ণে অকার‌ণে এ‌সে উপকার কর‌তে চাই‌তো । ১৩ জুন রাতে নজরুল মহিলা ওয়ার্ডে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে অপারেশন থিয়েটারে আসতে বলে। বিষয়টি তিনি ওয়ার্ডের অন্য রোগীদের জানিয়ে অপারেশন থিয়েটারে গেলে নজরুল তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এ সময় অন্য রোগীরা তাকে ঘেরাও করে বিষয়টি নার্স ও ডাক্তারদের অবহিত করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান,গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় নজরুল দ্রুত সটকে পড়ে।

খুলনা করোনা হাসপাতাল পরিচালনা করছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার বলেন,রোগীর স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওই ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এছাড়া মহিলা ওয়ার্ডে পুরুষরা কেন দায়িত্বে ছিল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড  অফিসার রাধেশ্যাম সরকার  জানান,করোনা পজিটিভ  রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে নজরুল ইসলাকে মঙ্গলবার সকালে আটক করা হয়েছে।এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.