সেপ্টেম্বরে স্কুল খোলার আশা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন , করোনা পরিস্থিতির উন্নতি হলে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে ।
তিনি আরো জানান, আসছে অক্টোবর ও নভেম্বরের মধ্যে সংসদ টেলিভিশনের মাধ্যমে সিলেবাস শেষ করা হবে। ফলে বার্ষিক পরীক্ষাও নেয়া সম্ভব হবে আশা প্রকাশ করেন তিনি।
তবে, প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী এই নেটওয়ার্কের বাইরে আছে। তাদের কিভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে কাজ করছে সরকার।
তিনি আরও জানান, কয়েকটি টিম শিক্ষা খাতের ক্ষতি কাটিয়ে উঠতে রিকভারি প্ল্যান তৈরিতে কাজ করছে । শিগগিরই একটি সমন্বিত পরিকল্পনা প্রকাশ করা হবে।
উল্লেখ্য গত ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং ৬ই আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you