চীনের তৈরি করোনা ভ্যাকসিন প্রথমেই পাবে বাংলাদেশ
করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সফলভাবে কোনো ভ্যাকসিন তৈরি করতে পারলে যাবতীয় বাংলাদেশকে অগ্রাধিকার দিবে চীন।
চীনে উৎপত্তি হওয়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন উন্নত দেশগুলোর বিজ্ঞানীরা। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য চীনের ৫টি সংস্থা কাজ করছে। । এদিকে গতকাল রোববার (২১ জুন) ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সফলভাবে কোনো ভ্যাকসিন তৈরি করতে পারলে যাবতীয় বাংলাদেশকে অগ্রাধিকার দিবে চীন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু এবং এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে।’ এছাড়া, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও চীন নিবিড়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।
করোনা সংক্রমণের শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। গত ৮ জুন ২ সপ্তাহের জন্য বাংলাদেশে আসে চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ দল।নিজেদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে পরামর্শ এবং উত্তরণের উপায় নিয়ে কাজ করে তারা।গবেষক দলটি বলেন, বাংলাদেশের এখনো অনেক কিছুতে উন্নতি করতে হবে। সংক্রমণের চূড়ান্ত অবস্থা এখনো আসেনি।কখন চূড়ান্ত সংক্রমণ হবে, সেটা বলা কঠিন। পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত গবেষণা করতে হবে।
তারা বলেন, রেপিড টেস্টের পরিবর্তে পিসির টেস্টের পক্ষে আমরা। দ্রুত পরীক্ষা, ফলাফল, আইসোলেশান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সোমবার দেশে ফিরে যাবেন বিশেষজ্ঞ দলটি। এরই মধ্যে উত্তরণের উপায় নিয়ে বাংলাদেশ সরকারের জন্য নিজেদের সুপারিশসহ একটি রিপোর্ট দূতাবাসে জমা দিয়েছে তারা।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you