মাশরাফীর স্বাস্থ্যের অবনতি,মিলেনি হাসপাতালে বেড
মাশরাফী করোনায় পজিটিভ হয়েছেন গত শনিবার। গত দুই দিনে তার জ্বর না বাড়লেও সোমবার সকাল থেকে হঠাৎ করে বেড়েছে বুকে ব্যথা।
বুকের ব্যাথা বারায় তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিলে প্রাথমিক অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়া কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হবে সিদ্ধান্ত হয়েছে।
একথা নিশ্চিত করেছেন তার বন্ধু সৌমেন চন্দ্র বসু।
মাশরাফীর এজমার সমস্যা পুরানো।তাই চিকিৎসক পরামর্শ দিয়েছেন টেস্ট করাতে।
এর আগে শুক্রবার (২০ জুন) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।"

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you