লকডাউন এর মধ্যে ট্রেন গেলো ঢাকা থেকে সিলেটে
লকডাউন অমান্য করে একটি ট্রেন গতকাল ঢাকা থেকে সিলেট যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকার পরেও একটি ইঞ্জিন ও দুইটি বগি নিয়ে একটি ট্রেন ঢাকা থেকে সিলেট পৌঁছে শনিবার ৫টা ১০ মিনিটে।
ঘটনা সম্পর্কে অবহিত হবার পর শনিবার রাতে সিসিটিভির ফুটেজ দেখে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবহন করার বিষয়টি নিশ্চিত হন জেলা প্রশাসক। ঢাকা থেকে আসা ওই ট্রেনে অন্তত ৫৫ জন যাত্রী ছিলো বলে জানান তিনি।
৫৫ জন যাত্রীর মধ্যে ২০ জনের মতো রেলওয়ের নিজস্ব কর্মী হলেও বাকিরা সাধারণ যাত্রী বলে জানা যায়। যাত্রীদের খোঁজ পাওয়া যায়নি। রেলওয়ের স্টাফদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে বলেও জানান জেলা প্রশাসক।
এ বিষয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, রেলের স্টাফদের বেতন দিতে একটি ইঞ্জিন ও দুইটি বগি নিয়ে একটি ট্রেন সিলেট এসেছে। গত ২৪ মার্চ থেকে করোনা মোকাবিলায় সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you