শত শত মানুষ ঢাকায় ঢুকছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট দিয়ে ।
অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলে দেওয়ায় আজ ২৯ এপ্রিল ( বুধবার) মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট দিয়ে ঢাকায় ঢুকছে শত শত মানুষ।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকে মানুষের চাপ ছিল অনেক বেশি । এই সময় গাদাগাদি কোরে পোশাক শ্রমিকদের ফেরিগুলোতে পার হতে দেখা যায়।
গনপরিবহন না থাকায় পিকাপ,মটরসাইকেল ও ছোটো ছোটো ট্রাকে চারগুন ভাড়া বেশি দিয়ে কর্মস্থলে যাচ্ছেন তারা । এমত অবস্থায় ১৭ টি ফেরির মধ্যে ৪ টি ফেরি চালু আছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ ।
জানা গেছে অনেক শ্রমিক চাকরি হারানোর ভয়ে ঢাকার বাইরে থেকে এসেছেন। কারখানা মালিকরা বলছেন, বিদেশি ক্রেতাদের অর্ডার সময়মত সরবরাহের তাগিদ থেকে সীমিত পরিসরে তাদেরকে কিছু কারখানা খুলতেই হচ্ছে এবং তারা দাবি করছেন শ্রমিকদের সুরক্ষার নিয়মকানুন নিশ্চিত করা হচ্ছে।
যদিও অনেক শ্রমিক নেতা বলছেন মালিকদের এই দাবি ঠিক নয়।
দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তখন ঢাকা, সাভার এবং গাজীপুরে বিভিন্ন গার্মেন্টস কারখানা আবার চালু করা হয়েছে গত কয়েকদিন ধরে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you