করোনায় আক্রান্ত হতে পারে ১০০ কোটি মানুষ: আইআরসির শঙ্কা


যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক রেসকিউ কমিটি (আইআরসি) মঙ্গলবার সতর্ক করে বলেছে যে, দুর্বল অর্থনীতির ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে জরুরি সহায়তা না করলে মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১০০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে।

সংস্থাটি বলেছে, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে প্রয়োজন আর্থিক ও মানবিক সহায়তা। ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব ঠেকাতে আফগানিস্তান ও সিরিয়ার মতো বিপন্ন দেশগুলোতে জরুরি ভিত্তিতে অনুদান প্রয়োজন।তা না করলে মহামারীটির সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে হাতে সময় খুব কম। ধনী দেশগুলোর শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আইআরসি বলছে, প্রয়োজনীয় সাহায্য দেওয়া না হলে যুদ্ধকবলিত ও অস্থিতিশীল দেশগুলোতে ১৭ থেকে ৩২ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে। সারা বিশ্বে গতকাল পর্যন্ত ৩১ লাখ ৫ হাজারের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত ও মারা গেছে ২ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইমপেরিয়াল কলেজ লন্ডনের মডেল ও পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আইআরসি জানিয়েছে, বিশ্বে ৫০ লাখ থেকে ১০০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। এছাড়া সহিংসতা কবলিত ও অস্থিতিশীল দেশগুলোতে করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে ৩০ লাখের বেশি মানুষ।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.